..............................................................
চেনা নগর থেকে অনেক দূরে হৃদয়পুরে
আলো আসে যেমন করে দূরে থেকেও আত্মিক তুমি।
ঘন অন্ধকারে খোলা আকাশে নক্ষত্ররা আমার বুকেরপাটাতনে
চুপ করে নিশুতি ডাহুকে কান পাতে,, যে কথা
বাকি ছিল সে কথা নিরবে নেমে আসে মনের দ্বারে।
আলো আসেনি যে ভোরের পথে সে অন্ধকারে তুমি
রেখ স্পর্শ ,, আমার গোপন সবুজ মন তোমার আলোয় প্রতিক্ষন আলোকিত।
যে ঢেউ আমার হৃদয় আছড়ে পড়ে ছিটকে টুকরো হয় বার বার, তুমি আগলে রাখ প্রতিটা বিষাদ বিন্দু তোমার
বুকের আধারে।,
তোমার নগরের দিকে এগিয়ে যাওয়া ফুলের রেনুতে
একটা নিশ্বাসপ্রশ্বাস অপেক্ষায় থাকে এতটকু
তোমায় পাওয়া....
অসহায় ভিড় আর ঈশ্বর তুমি দাঁড়য়ে থাক অনেক
ওপরে পাখির বেশে,,, চিনে নাও আমার শিরায় শিরায়
বয়ে যাওয়া সমস্ত রক্তকণিকা,,, এই শহরে আমার একলা চলা চিরকালিক।
আমি তোমার ছায়ায় খুঁজে চলি ভালোবাসার
বেদনাটুকু। তোমাকে পাই কোনো আজানের ভোরে,
কখনো প্রদীপের শিখায়,,, তোমাকে ঈশ্বর বলে ডাকলে
হেসে সে মুকুট দাও আমার মাথায়।
আমার ভালোথাকায় তোমার স্পন্দনে গোলাপি সকালের
আলো,, আর সে আলোয় তুমি সপ্তর্ষিমণ্ডলের কোনো
এক "ঋষি "র মত গভির ধ্যানে আমার
ভেতোর নিরন্তর ওম। আমি আলোর খোঁজে তোমাকে পেয়েছি
শুধু আমার গোপন তোরোণে তুমি নীরব প্রেমের পীঠস্থান।
তোমার ধারায় সূর্য স্নাত আমার সমস্ত কবিতার বর্নরা
তাই এ কবিতা তোমার জন্য প্রতি জন্মে তোমার মত তোমার স্রোতে হৃদয়ের অংগিকারে।।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
আমি রুপে তোমায় ভোলাবো না ভালোবাসায় ভোলাবো.................................................
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন