দেওয়ালে পলেস্তারা লেগে থাকা মুহুর্তরা
জীর্ণ হয়ে রোজ কিছু ক্ষয়ে যাওয়াকে
মেনে নিচ্ছে,, সময়কে প্রশ্রয় দিতে দিতে
একটা জীবন যেন ধুলিঝড় এর সাথে মিশছে
আর অপেক্ষার মেঝেতে অসম্ভব শ্যেওলা
বাড়িয়ে চলেছে তাদের অস্তিত্ব,, শঙ্খচীল
উড়ে যায় জীর্ণ সম্পর্ক ছুঁয়ে, পাখায় লেগে থাকে
বাঁচার লড়াই,,
জীবনের গিঁটগুলো খুলতে খুলতে মনে হয়
একটা পালক রেখে যাক আকাশের বুকে
ফিরে যাওয়া শঙ্খচীলটা,, এমনি তো ভাবনা
হওয়ার কথা, সুখ আত্মার স্বস্তি এসব তো
স্বপ্ন দেখা চোখের কাজল, তবে ক্ষয়ে যাওয়া
দেওয়ালের ইঁটে স্বপ্নের পলেস্তারা মাখিয়ে
নতুন করে বাঁচা সেটাই বা ভুল কোথায়...
বার বার নুইয়ে পড়া মেরুদন্ডের
মজ্জায় ক্লোরোফিল ঢেলে ফুরিয়ে যাবার আগে ফুরিয়ে
না যাওয়া, ভীনদেশী স্বপ্নের ফেরিওয়ালার সুর
মল্লাররাগ থেকে ইমনে ফিরিয়ে আনে।
এক জন্মের বরাদ্দে একটা বেঁচে থাকা যখন, তখন
মৃত্যু যেন সমস্ত পৃথিবী শেষে দিগন্তরেখা ছুঁয়ে থাকা
ঠিকানায় লেখা থাকে,,
তুমি আমির দেশে আমরা হওয়ার অনুভূতি স্বর্গের
পারিজাতে স্মৃতিময় কিছু কোলাজ রোজ রোজ ক্ষয়ে
যাওয়া দেওয়ালে ভালোবাসা ভরে বলে
যায় আমি আছি তাই তুমি থাকবে চীরকাল।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
সোমবার, ৭ আগস্ট, ২০১৭
আগুনের পরশমণি ছোঁয়াও প্রানে এ জীবন পূর্ন করো এ জীবন পূর্ণ করো......................
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন