অর্ধেক আকাশে মেঘেদের যন্ত্রণা লেখা
আর অর্ধেক আকাশ কেমন করে রামধনু আঁকে?
ছেঁড়া পাতায় লেখা রইল অনেক যন্ত্রণা হয়তো বা
ছাড়পত্রের কথকতা,,
অনেক সময় নিরাশ্রয় হতে হয় আশ্রয় পেয়েও
তাই বৃষ্টি হয়ে ঝরে পড়ে যা কিছু মনের মত,,
চতুর্দিক সশব্দ নীরব জলের দাগ কোথাও কয়েকটা
দীর্ঘশ্বাস জমে আছে এই পৃথিবীর শরীরে।
সংকোচ এর মত থেমে আছে ভালো থাকার
সুগন্ধিরা,, বার বার আলোর অভিসারী হতে চেয়েও
কালের খেলায় অন্ধকার এসেছে হৃদয় জুড়ে।
ভালোবাসার দেশে একরাশ স্বপ্ন মিলে মিশে
যে বাড়িটায় ঠিকানা ছিল জানা... আমি তার
ঠিকানা হারিয়ে ফেলতে চাই,, আত্মামূল থেকে
ছিটকে আসা চিৎকার গোপোন সিন্দুকে বন্দি
হতে চায় বারংবার,, আর অক্ষরসিমান্তে
ঢুকে পড়ুক হু হু করে মৃত্যু সৈন্য।
এক লহমায় মুছে গেলে ক্ষতি নেই সমস্ত পায়ের
চিহ্ন, অর্ধেক আকাশের যন্ত্রণা গুড়ো গুড়ো
রোদ হয়ে তখন বদলে যাবে ভালোবাসার
জানালায় লেগে থাকা বিষণ্ণতা,,
ভালোবাসা তুমি ফিরে যাও আলোর ঠিকানায়
আমি মুখ ঢেকেছি ঈশানের অন্ধকারে....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন