সোমবার, ২১ আগস্ট, ২০১৭

"কত বার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমারো চরনে দেবো হৃদয়ও খুলিয়া."........

-------
যতবার আলোর দিকে ফিরেদেখি
বারবার ফিরে পাই নিজের আয়নায় আঁকা ঈশ্বরকে।
স্ফটিক এর মত স্বচ্ছ তুমি, হৃদয় ছুঁয়ে তোমার আলো,
এই তুমি, সেই তুমি যে ছুঁয়ে দিলে বৃষ্টি নামে সমস্ত আমাতে,
নদীর বুকে হাসির রেখা আর আড়ালে শতাব্দীর
গভীর ক্ষত আর ব্যথার কথকতা বয়ে যায় অচীন দেশে।
যতবার আলোর দিকে ফিরে দেখি তোমায় দেখি সূর্যর মত,,
কবিতার মতো লিখে যাও বর্নদের আলিঙ্গন
হৃদয়ের গভীরে,,
রোজ তোমাকে চিনতে চাই নিজের ভেতোর,
কে তুমি ? ভাবি বার বার,
দিনে রাতে হিসেব শেষে যখনি যোগ বিয়োগ থেকে
শূন্যের দুরত্ব বাড়তে থাকে আলোর মত তুমি চীরকালিন।

যতবার রাত ঘন হয় আমি ফিরে দেখি আয়নায় তুমি,,
তোমার লুকোনো আলোর  নির্যাসে গড়িয়ে নামে ঘন
হয়ে আসা রাতের বুকে..... যেন পথ এঁকে চলে যাও
কোনো দিশাহারা পথিক এর জন্যে।

তখন চুপিসারে ঈশ্বর তোমায় পরিয়ে দেয় নিজের মুকুট।
আর ঠোঁটের নিস্তব্ধতায় নেমে আসে সমস্ত জীবিত কারক,,
অদৃশ্য হাতে নির্ঘুম রাতে শোকে দের তুমি ঘুম পাড়িয়ে
হাসি মুখে পাহাড়া দাও ভালোবাসাকে
ক্রমশ আলোর মতো ছড়িয়ে পড় সমস্ত স্বত্বায়,,
যতবার আলোর পথ খুঁজি তুমি এসে দাঁড়াও কোনো
অলিক দরজার চৌকাঠে,,
আমি  গভীর নীল স্বপ্ন রাখি হলুদ খামে।
সময়ের সাথে সাথে বেদনার ক্ষতে স্পর্শ
তোমার   উপশম  তুমি,,  তাই আয়নায় তুমি
স্বচ্ছ  তাই তোমায় ঈশ্বরও ঈশ্বর বলে
আলোর মুকুট পরিয়ে দিয়েছে বারংবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন