----------------------------
এসো না থাকি বেঁধে বেঁধে বলি মনের আনবোলা
অন্ধকারের টুকিটাকি, এমন করে বুকের দেরাজে
নাইবা রাখলে মনখারাপ এর দিনলিপি, এসো থাকি বেঁধে
বেঁধে, যে যা বলে বলুক..... মনের অসুখ হতেই পারে
মনের ও তখন যত্ন লাগে, মাথায় হাত রাখার হাত
নিশব্দে বলতে লাগে আছি তো তোমার জন্য,
তুমিও যে মুল্যবান আমার জন্য ,
এসো মিঠে রোদ্দুর রাখি মনের ওপর
শুধু ঠোঁট নয় মন অবধি সেতু বাধুক হাসি,
পৃথিবীটা ছোট হতে হতে মুঠোয় এসেছে তবু মুঠো
থেকে কেন সময় ফুরোয় অসময়ে,
ঘুম আসুক ভাংতে ঘুম নতুন সকালে, এসো না
যাই হয়ে যাক মুখোমুখি হই এই জীবনেই,
মৃত্যু আসুক শান্তি নিয়ে... এমন করে নাই বা
যেতে, থাকলে একদিন ঠিক সামলে নিতে।
যারা রইলাম এসো বিনিময় করি মনের খবর,
যারা রইলাম এসো আর একটু খবর রাখি
পাশের জনের ,
যারা রইলাম আজ থেকে থাকি বেঁধে বেঁধে
........অন্ধকারকে হারিয়ে যুদ্ধে আমরা ফিরবো বেঁচে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন