-----------------
পরিচিতদের কাছে রেখে গেলাম তোমায়,
আমি রেখে গেলাম তোমার দেওয়া ঠিকানা
অপেক্ষা কোনো এক সকালের যেদিন
এই পরিচিত পৃথিবীতে তুমি একা হবে
একা হতে হতে ঘুমিয়ে পড়বে আমি তোমার স্বপ্নের
দুয়ারে দাড়িয়ে সেদিন,
সেদিন সভ্যতা নতুন করে তোমায় জাগিয়ে বলবে
সব কাজ শেষ এবার এস নতুন জন্মের অভিষেক
হোক এবার সব চেনা হোক অচেনা.... সেদিন
ঘুমঘোরে আমার নাম খুঁজে পাবে কুয়াশা ভোরে,
আমি আজ হারিয়ে যাচ্ছি ইচ্ছাকৃত কোনো এলোমেলো
শব্দের হাওয়ায়,
ভীড় ঠেলতে ঠেলতে শহরের পর শহর ছেচড়ে ছেচড়ে
তোমার ঠিকানায় ঠিক পৌঁছে যাব, আর অপেক্ষাও থাকবে
আমার সাথে অনন্তকালের, সুবর্ণা রবি ঠাকুর কেমন
করে আমাদের এত বুঝতেন শত শত বছরের পথেও
তিনি অবিচল প্রতিটি ভাবনায়.... কেমন করে আজ তিনি
আমার হৃদয় পড়ে ফেললেন... আর লিখলেন যাহা
পাই তাহা চাইনে যাহা চাই তাহা ভুল করে চাই...
আমায় মাথায় হাত রেখে শেখালেন ত্যাগি হতে।
আগুন ছুয়ে হৃদয়কে করলেন শুদ্ধ,, তারপর আমি
হাঁটতে থাকলাম নিরন্তর মুক্তির পথে যেখানে
আলো কেবল তুমি অন্ধকার কেবল তুমি বেঁচে থাকা
কেবল তুমি মরন কেবল তুমি,
আজ রেখে গেলাম তোমায় পরিচিতদের কাছে
আমি অপেক্ষার ঠিকানায় শুরু করলাম না ফেরার
যাত্রা, তুমি ঠিকানায় এসো ফিরে নতুন সকালের
আগে।
......... সুবর্ণা প্রিয় ঠিকানা,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন