------------------------
তোমার কথা শুনব বলে আমি শব্দের গায়ে কান পাতি
তোমার অঘ্রান পাবো বলে তোমার জন্ম মুহুর্তে আমি অপেক্ষা
করি, অপেক্ষা করি কোনো মাটির গভীরে ঘুমন্ত চারা গাছের
জন্ম দুয়ারে হয়তো বা প্রতিটা জঠর আমি তোমার খোঁজে
হন্যে হই,
তোমায় স্পর্শ করবো বলে উত্তরের বারান্দায় বাতাসের
অপেক্ষায় থাকি, নিজের কাছে না রাখার ব্যার্থতায় থাকি
নিজে তোমার কাছে,
জ্বরের ঘোরে তোমায় পাই তাই তো আমার জ্বর আসে
কান্না এলে গড়িয়ে নামো তাই যে আমি কাঁদতে চাই
বিষন্নতা তোমার কোল এ লোভ আমার চিরকাল,
আমার শিরায় শিরায় ধ্বনি তোমার আমায় তুমি সৃষ্টি কর,
তোমাতে আমি আমাতে তুমি জন্ম রোজ দুই আধারে,
সন্ধ্যে নামে কান পেতে রই মৃত্যুর শব্দ শুনবো বলে,
আমি তোমার শব্দের গায়ে কান পেতে রই তোমার কথা শুনব বলে।
আমি প্রতিটা জঠর তোমায় খুঁজে হন্যে হই,
তোমার কথা শুনব বলে প্রতি জন্ম আমার নির্বাক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন