অবোধ কিছু ভাবনারা পাশে থাকলেও
বিশ্বাস হারায়নি এক মুহুর্ত নেভেনি আশার আলো
তাই তো মেঘ আসে তারপরে কখনো বৃষ্টি,
প্রতিবার আমার থেকে বেশি সে বৃষ্টিতে তুমি ভিজেছো
আমার অসম্পূর্ণতায় কেন জানি না লেগে থাকে তোমাকে
ভালো না রাখার রাহু,
অথচ অতলে কোনো গভীর মনে প্রান প্রতিষ্ঠান তোমার নামে
তোমার নামে আমার শুভজন্ম লেগে থাকে প্রতি মুহুর্তে।
নেশাগ্রস্ত না অভ্যাস জানি না, জানি না তোমার হাতের রেখায়
কতটা পথ সাথে সাথে,
আসলে আমার জানা গুলো ক্রমবর্ধমান আর নয়, ওরা
তোমাকে প্রদক্ষিণে দিক্ষিত একলা আর একনিষ্ঠ,
তোমায় বলা হয় না আসলে আমি কখনো ছায়ায় হাঁটিনি
আগে, আমার বুক গড়িয়ে নামা অক্ষত ক্ষতদের কেউ
এর আগে শুশ্রূষা করেনি
বহু দিন ক্ষুদার্ত পেটে সামান্য পান্তা জোটেনি,
ঈশ্বর এসেছিল একদিন.... শুরু করেছিল দুমুঠো
যত্ন দেওয়া দিন প্রতিদিন পড়ে পাওয়া চোদ্দয়ানা
লোভ তো বাড়ারই ছিল,
এখন ঈশ্বর যখন ধ্যানমগ্ন তখনও যে ওই ক্ষিদে
নিয়মিয় পায়, সে কথা বোঝাই কিভাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন