----------------------------
পেটে লাথি মেরে রাস্ট্র আমায় শিখিয়েছিল
আমার শরীরের দাম, বুকের মাংসে হাত রেখে সভ্যতা
আমায় শিখিয়েছিল দাম আছে দাম আছে,
শরীরের নিটোল বাঁক দিয়ে নামতে দেখেছি হাজারো
লুকোনো হাতের থাবা, সেদিন বুঝেছিলাম এই খাঁচাটায়
আত্মার দাম বড়ই নিতান্ত, অথচ কড়ায় গন্ডায়
মাংস পিন্ডের পাহাড় নদী গুহার দাম আকাশচুম্বী ,
আসলে এটাই বাস্তব রে মেয়ে তোর দাম তোর মাংসের
ওজনের নিরিখে পাবি,
খাঁচার মাঝে রাখা পাখিটাকে কেউ লক্ষ্যই
করলো না কখনো,
তাই মেয়েটাও শিখে নিয়েছে জন্ম পথে না জন্মানো
সন্তানদের পিতারদের মুখ চেপে ধরতে , তাদের
থাবায় ভরে দিতে শিখে নিয়েছে আধপোড়া মাংসের
দলা,
মেয়েটার পেটে রাস্ট্রর লাথিটা খুব জরুরী ছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন