----------------------------
চল এবার ফিরে যাই সব শোরগোল থেকে
তোর কবিতা আর আমার উপন্যাসের পাতা
থেকে ছুটি নিই আমরা পড়ে থাকুক তোর
কবিতা প্রেমিক পাঠকেরা পড়ে থাকুক কথা
রাখার তোর যাবতীয় কর্মকাণ্ড,
চল দল ছুট পাখির মত অন্য কোনো আকাশে
যেখানে তোর শাখাপ্রশাখা বিস্তার নেই একটাও
অনধিকার অধিপত্য,
আসলে অধিকার ভাগ করতে করতে আমি
ক্লান্ত, কবিতার শব্দ গূলোয় আমার মত ক্লান্ত
হয়রান, ওরা অনভ্যস্ত তালে হয়তো বা অভ্যস্ত
আসলে এ হৃদয়ের অনেক কিছু না পারা আছে,
তাই সবার মত মঞ্চমুখি হতে পারিনি কখনো,
ভয় পাই ভিড়কে চিরকাল তাই হাজার খানেক
লোহার চাদরে লুকোই একলা তোকে নিয়ে,
সময় বালির মত হাত থেকে ফুরোনোর আগে
চল এবার ফিরে যাই এসব শোরগোল থেকে
মুখ তুলে একটা নাম একটা আকাশ
আর একটা আমরা হারিয়ে যাই,
...........এই তো আমি চাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন