যত গভীরে ক্ষত পৌঁছায় ততই বাদামী
রঙের দিন ঢলে পড়ে ।
সন্ধ্যে নামার আগে চোখের নীলাঞ্জনায়
লাশ পড়া ছাইয়ের কাজল লেপে আছির
সংকেতে জেগে থাকে কিছু কিছু পিছুটান ,
যেভাবে শব্দরা কবিতায় বাস করে ,
যেভাবে গন্ধ বাতাস খোঁজে ,
যেভাবে যে কোন মৃত সভ্যতায় থাকে জীবনের
ফসিল .....সেভাবে ঠিক সেভাবে কেউ কেউ
সম্পর্ক শব্দে বাস করে নিঃশব্দে ,,
যেমন একটা দীর্ঘতম অন্ধকারের বুকে জোনাক
আঁকে আলোর রেখা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন