গুটিয়ে নিয়েছি নিজেকে সে কথা একমাত্র আমি ও ঈশ্বর জানি ,,
দুচার কথা ভালোবাসার উচ্চারণ করতে গিয়েও
কতবার যে আমি শুধু মাত্র নিঃশব্দ জুড়ে জুড়ে বুনেছি একাকীত্বর জাল
কতবার যে আমি শুধু মাত্র নিঃশব্দ জুড়ে জুড়ে বুনেছি একাকীত্বর জাল
ফিরে এসেছি ভালোবাসার মানুষটির খুব কাছ থেকে সে কথা আমি ও ঈশ্বর জানি ,
প্রেমিক হাতের মৃদু কড়ানাড়ার শব্দে
দরোজা খোলার জন্যে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম
আমার ইন্দ্রিয় সে যে আসে নি তা নয় আমিই দরজা খুলতে সাহসী হতে পারিনি ,
আনন্দ উল্লাসে নিজেকে নিক্ষেপ করবো
ভালোবাসার উদ্দেশ্যে
কতবার যে এরকম একটি দৃশ্যের কথা আমি মনে মনে কল্পনা করেছি, সে-কথা আমি ও ঈশ্বর জানি
এখন আমার চুলে চল্লিশোর্ধ রং ,উচ্ছ এখন রক্ত প্রবাহ , রাতে গায়ে জ্বর আসে
নিয়মিত ,,
ঈশ্বর বোধহয় এখন জানেন- এ জীবন
ঈশ্বর বোধহয় এখন জানেন- এ জীবন
একদিন ভালোবাসা হীন মৃত্যু লিখে যাবে ,
তারপর অনেকদিন পর একদিন আমার
এপিটাফে র পাশে পথ চলতে কোন প্রেমিক প্রেমিকা দু দন্ড দাঁড়িয়ে বলবে
সে জন্মেছিল অপ্রেমের জন্য। শুধু অপ্রেমের জন্য।
সে জন্মেছিল অপ্রেমের জন্য। শুধু অপ্রেমের জন্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন