ঠিক ততটা যতটা প্রিয় সম্পর্কের শব্ কাঁধে বয়ে বেড়ানো , ঠিক ততটা যতটা রোজ রোজ মিথ্যের সাথে সহবাসে দেহ বিলানো , ঠিক ততটা যতটা অযাচিত জন্মর মুখ দেখে প্রতি সকালে নিজেকে চরম প্রতারক হিসেবে সহ্য করা ।
বহুদিন আগে মরে যাওয়া দৃশ্য গুলোর বুকে যে বীজ বপন হয়েছিল ...... আমাদের ভেতর এখন
মহীরুহ আর মরে যাওয়া দৃশ্য গুলো শাখা প্রশাখা মেলে যেন এক একটা প্রেতাত্মা হয়ে গিলছে রোজ রোজ ,।
ভাবছি পালটে ফেলা কতটা জরুরী যতটা ফুরোনো প্রেমের খড়কুটো ঝেড়ে চলো বদলাই বলে এগিয়ে যাওয়া , ততটা জরুরী যতটা সহবাসে একটিও মিথ্যে কে প্রবেশ করতে না দেওয়া , ঠিক ততটাই জরুরী যতোটা নিজের এপিটাফে যেমন প্রতিটা সত্যি পরিচয় লেখা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন