মুখোমুখি রক্তাক্ত হৃদয়, জ্বলন্ত চেতনা কাঠ,
সামনে পেছনে সুখ দুঃখের তিরিশোর্ধ চাপা ব্যার্থতা নিয়ে রাখলাম শেষ বাজিটায়,
দুরবিনের কাঁচ ভাঙা টুকরোর লেগে সমস্ত ফেলে আসা পায়ের চিহ্ন, বন্ধুকের নলের মুখে আমার শেষ সারির নিশ্বাসের ওঠা নামা বুক,
........টালমাটাল খাওয়া রক্ত বহতা ধমনী, শেষ বাজির গ্যালপে খিমচে রাখা আমার একান্ত শৈশব, যৌবন।
আজ অবধি প্রতিটা বাজির ভরাডুবির সময় বয়ে যাওয়া গঙ্গার বুকে নিজের শবে পেট্রল ঢালা আগুন দেখা আছে.... তাই ডাইনে বাঁয়ে সামাল রাখতে রাখতে মাথা তুলে দেখা হয়নি সূর্যভোর,
বরাবর আমার আস্তিনে লুকোনো ধারালো অস্ত্র
ওঁৎ পেতে থেকেছে, আজ শেষ বার শেষ ঘোড়ার চাল যার ওপর আমার নিঃসৃত সমস্ত বাজি রেখেছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন