অনেক দিন কেবল নিয়ম মেনে নিয়মিত
আকাশে বৃষ্টির দিকে তাকিয়ে তোমার কথা
ভাবতে ভাবতে মাঝ দুপুরে আরো একলা হওয়া ,
হয়তো এমন একদিন নিজেকে রুখতে না পেরে
তোমার দিকে ছুটে গিয়ে শুধুমাত্র
দেখা হবে চোখে চোখে ,
দুজনেই দুজনকে বলবো,
‘কত্ত দিন দেখা হয় নি’
দেখা হবে চোখে চোখে ,
দুজনেই দুজনকে বলবো,
‘কত্ত দিন দেখা হয় নি’
অচিমকা স্টিমারের বাঁশি সময়এর
রিল গুটিয়ে নিয়ে ফিরে যাবে প্রথাগত
দূরত্বে ।
এইভাবে যাবে দিনের পর দিন
বছরের পর বছর পর হবে ভীষন নিয়ম মেনে ,
বছরের পর বছর পর হবে ভীষন নিয়ম মেনে ,
আমি ফিরে যাব বারংবার তোমার ঠিকানার বাইরে থেকে ।
তারপর একদিন হয়ত জানা যাবে
বা হয়ত জানা যাবে না,
যে তোমার সঙ্গে আমার
অথবা আমার সঙ্গে তোমার
আর দেখা হবে না।
হয়তো বা সাংকেতিক কোন হাওয়ায় থাকবে
মন কেমন , হয়তো বা অহেতুক ঝির ঝির
বৃষ্টি শহর জুড়ে , আর তুমি লিখে ফেলবে মন খারাপের এক গুচ্ছ অক্ষর পুঞ্জ দিয়ে তোমার জীবনের শ্রেষ্ঠ কবিতা গুলো ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন