রঙা দেহ থেকে সুখ নিয়েছি বারংবার, নিভৃত
খুঁজেছি বারংবার তবু তোমায় স্পর্শ করতে
পারলাম কই,
আমাকে যেদিন প্রথম তুমি স্পর্শ শেখাতে খুলে ছিলে একের পর এক আবরন দেখেছিলে আসুখ
বর্ন আমার শরীরে কিনারাহীন নদীর ভাঙন,
তোমার চোখে ছিল বিস্ময় তীব্রতম আমি ছিলাম নিশ্বাসের খুব কাছে কাছে.... তবু আজ অবধি তোমাকে ছুঁতে পারলাম কই।
বিশ্বাসের হাতের ওপর হাতের বন্ধনী শিথিল যেন
ঝরে যাওয়া শীত.......
হৃদয়ের কথা জানি না তবে বড় উদাসীন লাগে এই মেলা, মনে হয় তছ নছ হয়ে যাক শান্ত সমুদ্র,
আকাশের মেঘ ভেঙে গুড়ো গুড়ো হয়ে অঝোরে নামুক তারপর আদ্যোপান্ত পৃথিবীর যন্ত্রনাগুলো ধুয়ে মুছে যাক, তোমাকে ছুঁতে না পারার যন্ত্রনা
এক পৃথিবী উপচে উঠেছে, তোমার উপস্থিতিতে তুমি না থাকা তীব্র যন্ত্রনা, সুবর্ণা ধরে থাকলেই যে
ছোঁয়া যায় না সে কথা আমার থেকে ভালো কে জানে,
তোমাকে ছুঁতে পারিনি পরস্পর হয়েছি দীর্ঘ পথ তবু দেখ এক পৃথিবী আলাদা হয়ে আছি।
.........সুবর্ণা প্রিয় দীর্ঘশ্বাস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন