তার মৃত্ শরীরটাকে আমি কোনো কবিতার কাফন এ মুড়ে দিতে চাইনা,
চাইনা যেকোনো ছোটো ও সস্তা মনের জন্যে একটা কবিতা লাঞ্ছিত হোক
যে স্পর্ধাতে আগুন শুকিয়ে গেছে এ বুকের
যে স্পর্ধা যে আমায় একবার নয় বহুবার অন্ধকার হতে হয়েছিলো,
তার মৃত শরীর দেখতে চাইবো না কখনও।
হ্যাঁ সে মহান প্রেমের এপিটাফে না হয় সেদিন ঠকবাজ শব্দটা সাজিয়ে দেওয়ার ইচ্ছা রাখবো।
.
ও মৃত্ শরীরটাকে মুড়ে কখনোই কোনো কবিতা কে অযোগ্য করবো না ।
আসলে ওই একগুঁয়ে কান্না
কারণহীন কিছু অযোগ্যতার সাথে আপোষ করতে চাই না আর । ,
অযোগ্যতার কাছে যোগ্যতা শব্দটা কে আর মাথা নিচু করতে দেবো না
.
ওই মৃত্যুর শরীরটাকে কখনো একবারও দেখার ইচ্ছা রাখবো না ।
অসম্পূর্ণ গল্প গুলোর মত ভুলে যেতে হয় কিছু ঘটনা,
কে কবিতা লিখতে চাইত আর কে চাইতো কবিতা হতে তার হিসেব আজ বে -মতলব ।
এক দিন কেউ মিথ্যে উপন্যাস লিখতে চেয়ে জীবনকে অপমান করেছিল মান্যবর।
জানি সব প্রশ্নের উত্তর থাকলেও কেউ কেউ নিজের আয়নায় দাঁড়াতে পারেনা ।
আসলে কোথাও সত্যি ধোপে টিকবে না এই ছোট মনের কবিতার নামে শব্দ জব্দ গুলো,
তার সাথে আগামীতে আর দেখা হবে না নিশ্চিত।
তার সাথে বাকি জীবনের পড়ে থাকা দিনগুলোয় কথা হবেনা নিশ্চিত জানা আছে।
ওই মৃত্ শরীরটাকে একবারও আমি দেখতে দেখতে চাই না ।
মনে করে সেদিন ওই মৃতদেহে একমুখ থুথু ছিটিয়ে দিও আমার বান্ধব জনেরা ।
কারণ সেদিন একটা বেকার ছোট মনে মানুষ মারা যাবে
যে একটা মন কে নিপুণ ভাবে পাপী করতে পেরেছিল ভালোবাসা আর আশ্রয়ের দোহাই দিয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন