লোভ থেকে উঠে আসা ভালোবাসার জন্য থাক...ঘৃণা ,
ক্ষোভ থেকে উঠে আসা নালিশ এর জন্য
থাক ক্ষমা. ....
প্রয়োজন ফুরিয়ে আসলেই
দাতা-হৃদয়ের প্রেমিক নিলামে ওঠায় তার সবচেয়ে শ্রেষ্ঠ প্রেমিকাকেও .....
তবু ভালোবাসা নাকি আশ্চর্য জোৎস্নার নাম
খাফা হোক বা নারাজ...
কাফের হোক বা ফারেব... মানুষ হলে ফিরে আসবেই ,......হৃদয় হলে একবারও কাদঁবেই
পাথর হলে ভেতরে থাকবে তথাগত ...
আকাশ হলে ভারী হবে মনের ঘরে ....
উঠোন হলে ছায়া খুঁজবে নিদেনপক্ষে ...
আর কবিতা হলে ঠিক দেখা হয়ে যাবে দুজনার...মুখোমুখি কোনো এক সংকল্পের শেষ দিনে ।
#রমা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন