সময়ের বুক আকড়ে কাদতে চায় ,চায় সময় তাকে বুকের ভেতর জাপটে ধরুক ,। অথচ সময়ের ঘরে তখন অনন্ত সমাবেশ কেবল আসাযাওয়া র ,
দু দণ্ড স্থীরতা খোঁজে ... খোঁজ করে খানিক স্তব্ধতা ,
একটা মানুষ নিজের থেকে অনেক দূরে সরে যায় ক্রমশ ,হারিয়ে ফেলে এক উঠোনে বারোটা ঘরের চাবি একই সাথে ।
মানুষ কি নিজের আয়নায় নিজেকে দেখতে ভয় পায় !
আশ্চর্য পৃথিবীর নিয়ম একটা মাথা রাখার বুক কিনতে কতবার যে ঠকতে হয় এক জীবনে সে কথা ভাবলে মনে হয় মানুষ জন্ম আসলে একটা প্রশ্ন চিহ্ন।
তবু সময়ের কাছে মানুষ বারংবার মাথা নিচু করে মেনে নেয় যাবতীয় ।
আর এই মেনে নেওয়া মানুষ টা একদিন বিষ বৃক্ষ হয়ে দাড়িয়ে থাকে সময়ের কিনারে ,
একটা মানুষ কি খুব বেশি কিছু চেয়েছিল সময়ে কাছে !
নাকি সময় কেবল ইতিহাসের জন্যেই বহতা বাকি টা স্রেফ গুলতানি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন