রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

ধর্ম 🐦‍🔥

নিয়ন আলোর নিচে খুঁটে রাখা সুখ ছিলো 
শীত ঘুমের ভেতর ছিলো অবহেলায় 
সুখের আদলে যুদ্ধ সামনে দাঁড়ালে বুঝতে
সময় লাগে ,
সেরা প্রেমে একটা সম্রাজ্য মৃত সভ্যতায় 
হারিয়ে যেতে পারে  ... অস্ত্র বলতে ধমনীর 
গরম রক্ত,
 সৈন্য বলতে তুরুপের তাস....
স্বর্গ দুয়ার আর আখরোট ঠোঁট পুড়ে 
গেছে দাবানলে 
সভ্যতার জীবাশ্ম লেগে আছে আদিম মেয়েটার 
মায়াবী স্তনে 
একাল সেকাল যুদ্ধ থামে না  কখনো 
চিতা কাঠ আর কেরোসিন এখনও হাতে হাত রেখে
সময়ের  সাথে হেঁটে চলেছে ...🐦‍🔥

#সই(ধর্ম)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন