আসার চেয়ে যাওয়া গুলো বেশি করে
চিহ্ন রেখে যায়
পথ আমার মতই নির্বাক
আমি পথের মতই বিষ্ময় নিয়ে চলছি
জন্ম দুয়ারে শুধু কান্না নিয়ে আসা
মানুষটা শ্রেফ অভ্যেসের দায়ে দাগের পর
দাগ মন শরীরে এঁকে গেলো
যারা এলো তারা পথেই পথ বদলে ফেললো
আকাশের তারার এক সাথে তবু ওদের সফর একলা
একটা দরজা থেকে আরও একটা দরজার সফরে
দেনা পাওনার খেলা ....♥️
#সই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন