শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

তোমাকে দেখিনা

তোমার সাথে দেখা হয়নি কখনো 
তবু বহুবার একসাথে একই বৃষ্টিতে 
দুজনেই ভিজেছি তুমুল আনন্দে,
তোমার সাথে দেখা হয়নি কখনো 
অথচ কবিতার শব্দে আমাদের ঘরকন্না
কিছু কম ছিলো না ,
তোমার সাথে দেখা হয়নি কখনো 
আমাদের ভেতর তবুও গোপন সাম্রাজ্য মৃত ঘোষিত 
নয় কখনো ।
তোমার সাথে দেখা হয়নি কখনো তবুও
ঠোঁট ফুলিয়ে সহস্র নলিশেরা  আসে যায়।
তোমার সাথে দেখা হয়নি সময়ের ঘরে সময়
ছিলো ভুল,
 তবু আমাদের দেখা হওয়ার আগ্রহ আজও 
অপেক্ষায় দাঁড়িয়ে থাকে রেলিংয়ের ধরে ...
নখের আঁচড় হয়তো.. হয়তো বকেয়া হিসেব কিছু মিটিয়ে নেওয়া,
হাসছো  হাসো 
 তবু জুড়ে আছে কোনো এক অজানা কারনের  কিছু চেনা কিছু অচেনার নিরিখে ...🍁

#সই( তোমাকে দেখিনি)


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন