চোঁখ দেখেছিলো
শরীর , জাহাজ ,মাস্তুল,
কম্পাস, আর জল,
মন ছিলো কিনা এত আঁকিবুঁকির
ভিড়ে ঠাহর পেলম কই?
যুদ্ধের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে
সহবাস কেটেছিলো.... মন ছিলো বুঝি!
চোঁখ দেখেছিল নিভু আঁচে ভাতের হাঁড়িতে
খিদে ফুটছে মৃদুমন্দ,
শুকিয়ে যাওয়া বাসী সঙ্গম দিন শেষের
একলা ঘর রাখছে কাছে ....মন ছিলো কিনা এই খিদেতে
ঠাহর পেলাম কই?
মন ছিলো বুঝি .....♥️?
#সই(মন)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন