রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

ইরেজ

সহজে ঘুম আনা ভাবনাগুলো বালিশের নিচে
রাখি
না বলা কথারা হারিয়ে যায় পার্ক স্ট্রিটের কোলাহলে
আলোর ভেতর দিয়ে চোঁখ রাখলে আকাশটাকে নিঃসঙ্গ লাগে খুব,
তুমি বলেছিলে এক সাথে কখনও ঢেউ এর মুখোমুখী বসবো 
... বসেছি  বুকের ভেতরে দুজনের আলাদা ডেউ একসাথে মেলানো যায় না সেটা প্রমাণিত হয়ে গেছে,
ক্রমশ হারিয়ে যেতে যেতে আর কখনই মনে আসে না
উড়ে যাওয়া লাল বেলুনটার কথা ..
ভালো থাকতে আসলে ভুলে যাওয়া শিখে ফেলতে হয় ...🍁

#সই( ইরেজ)





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন