শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

অফ বিট

বুকে হাত রেখে 
হৃদয়ের ওঠানামা দেখে
দেখা হয়ে যাওয়া আশ্চর্য 
একটু সরিয়ে রেখে
 পকেটে রাখা উষ্ণতা 
ভাগাভাগি করে মাখামাখি
রাস্তা থমকে ঠোঁট ছুয়ে যায়
বছর দশেক অপেক্ষার এক ঠোঁট ।
হয়তো ভাবনা ভিন্ন মতে 
আমিও তো অন্য পথে
মিস থেকে মিসিং 
আমাদের নেই বড় গল্প 
হৃদস্পন্দন অফ বিটে 
তুমি আমি আসলে মাইক্রো গল্পে...🍁

#সই(অফ বিট)





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন