অভ্যেসের ভেতর
মায়া মায়াজাল বুনে
আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলার
আগেই দূরত্ব ছিলো জরুরী।
ভেতর ভেতর দখল হচ্ছিলো
সবটুকু জমি ,
দফন হচ্ছিলো সমস্ত আস্তিন
ভগ্নাংশে বাঁচা বড্ড কষ্টের
দূরত্ব জরুরী ছিলো ,
নিজেকে হারানোর
ক্ষতিপূরণ নিজেকেই তো
দিতে হয় ....যারা আসে তারা
সময় ফুরালে পথ বদলে নেয়
ফুরিয়ে যাওয়া সময় নিংড়ে নেয় সমস্ত আমিত্ব।
দূরত্ব না থাকলে কাছে থাকাটুকু অনুভবে
রাখা হয় না .....💜
#সই (দূরত্ব)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন