শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

ছুতো

তোমার দেওয়া পলাশ বেণীর গায়ে
সেলাই করা মন
শিশির ঝরা জানলা দেখে অপেক্ষাতে 
কজন 
বুকের ভেতর আতর রাখা
ভুল ঠিকানায় ভুলের দেখা
চোঁখ বাঁধা এ গোটা সফর 
যথেষ্ট তো প্রলাপ বিকেল
সেলাই মেশিন বুনছে সুতো
দেওয়াল জানে জুড়ে থাকার এসব কিছুই 
 স্রেফ ছুতো...🍁
#সই( ছুতো)






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন