শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

পাজল গেম

আপেল কামড়িয়ে ঈশ্বর 
মানুষ হতে চাইলো 
তুমি চাইলে মাংসের আড়ালে প্রেম,
জীবন বলতে পেট আর শরীর 
নাকি পথ আর পথিক !
বহু সভ্যতা হেঁটে এলো  ঈশ্বর,
সময় আর প্রেমিক চিরকাল শরীর চেয়ে এসেছে ,
ফুরিয়ে যাওয়া রাস্তাটার শেষে
দু চার দিনের সংসার করতে চাওয়া
দুজন মানুষ বুঝলো যাপন আর বেচেঁ
থাকা আসলে রেল পথ ....
ঈশ্বর কখন যেন পর্দা সরিয়ে শয়তানের 
পোশাকে মঞ্চস্থ হলো বুঝতে বুঝতে 
কে যেন হ্যাঁচকা টানে নতুন সূর্যের দেশে 
পৌঁছে দিলো ,
আগুনের ভেতর থেকে আকাশ মুখী ধোঁয়া
একটা মুক্তি কিনা কে বলতে পারে ...🐦‍🔥

#সই (পাজল গেম)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন