সম্পর্ক গুলো জলের মত
কাছে গিয়ে ছুঁয়ে না দেখলে বোঝাই যায় না
সে জল আসলে সমুদ্রের ,নাকি নদীর ,নাকি পুকুর, কিংবা কুয়োর ।
সম্পর্ক গুলো জলের মত তাই ছুঁতে আসে ,আবার ফিরে যায় অজস্র অজুহাতে ।
মানুষ তার ভাবনায় বাঁচে বেশিরভাগ জীবন,
হাঁসি কান্না রাগ অনুরাগের অনুভবে খাবি খায়
মুহুর্মুহু ।
স্মৃতি কখনো কখনো চোখের সামনে নতুন করে বেড়ে ওঠে নতুন চারাগাছ হয়ে ,,
আত্মার সামনে আয়না ধরে সময়ের সমুদ্র,
ভবিষ্যত আর অতীত মুখোমুখি ।
আজকাল এসব ভাবনায় নিজের ভেতর গোটা ব্রহ্ম দেখতে পাই বোধহয়,
ইদানিং নিঃশব্দের ভেতরে এক কিংকিনি শব্দের সাথে সফর করি , কোনো এক অন্তহীন প্রবাহর ভেতর হারিয়ে যাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন