বৃত্তের পথে মুখোমুখি হাঁটা কিছু শব্দের সোয়েটার বুনেছিলো সময় অজানা নির্দেশ মেনে।
আকাশে মেঘেদের মল্লার ছেঁড়া তারের কান্না গাঢ় মন খারাপের তেজপাতা সবছিল ঠিকানায় রাখা ,
পথ ঘাট গলি মোড়ের মাথায় নির্ভর হীন নৈশব্দর ব্যাস্ততম জীবন যেন সাজানো পটচিত্র।
সেই দিনের গল্পে মহাকাল সাজিয়েছিল দাবার ছক
মুখোমুখি দেওয়া নেওয়ায় দরবারে রঙ মাখা মুখ যেন সত্যির মত সত্যি।
আকাশী পরবাসে অগুনিত শব্দহীন চুপ কথার ভাঙাচোরা স্বরলিপি।
সদিন যারা সময়ের দেওয়ালে সাক্ষ্য হয়ে ছিলো
কেউ আজ অপরাধী নয়, কারণ সময়ের প্রবাহে আবহাওয়া বদলায় বদলে নিতে হয় প্রয়োজনের সমীকরণ।
বাদশা বেগমের গল্পে জোকার ছিলো সেদিন উহ্য,
সাজানো সাম্রাজ্যে উদাস হওয়ায় বসন্ত ছিলো না ।
দিনগুলো হাজারও মতলবি ডোরে বেঁধে ছিলো দৃশ্যের আড়ালে সে ।
হ্যাঁ আজ মৃত সে গল্প , নেই সে গল্পের কোনো চরিত্রেরা আজ,
আজ সুখ খুঁজে নেয় নিজের মত সবটুকু আয়োজন ।
আজ দুঃখ খুঁজে নেয় নিজের থেকে নিজেকে আড়াল রাখার ব্যাস্ততা।
আজ গল্পটা অন্য পথে ,
আজ সেই ভাবনাটা সময়ের সাথে শব্দদের সাহুর জলে ভাসিয়ে দিয়েছে অজানায় ।
আজ উপন্যাস লিখতে বসে জীবন কে পাখির মত আকাশ থেকে দেখতে ভালো লাগে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন