মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

প্র যত্নে আয়োজন

প্রযত্নে  আয়োজন 


সই

.....

সব ফুরিয়ে যাওয়ার উপসংহারে 

যেতে যেতে  চরিত্রেরা একটা ইতিহাসের  পাশে দাঁড়িয়ে থাকে শেষ মেষ । 

পিছনে ফিরে তাকালে সত্যি মিথ্যের যতিচিহ্ন  ছায়ার মত লেগে থাকে।

অনবদ্য  দিনলিপির একটা  খসড়া  থাকে প্রত্যেকের কাছে

অথচ সবটাই  নতুন অজানা সামনে রাখা অধ্যায়,, 

জীবন  প্রয়োজনীয়  আয়োজনে  প্রিয়জনের  তালিকা  তৈরি করে।

আর তারপর কোনো এক তারিখে পাশা পাল্টে  বুকের ভেতোর মুহুর্ত গুলো  কলজেটাকে নাগপাশে বন্দি করে না দেয় মরতে না দেয় বেঁচে থাকতে। 


শব্দ মহলে বর্নদের ইটের দেয়াল বুনে মানুষের  সম্পর্ক  আর সে সম্পর্কের ঘরেও ভালবাসা  একলা কাঁদে। 

বিশ্বাস  ভাংচুর , হাতে হাত রেখে কথারা ঠুনকো  কাঁচের মত আলুথালু  ছড়িয়ে ছিটিয়ে   অচেনা সে কাঁচে  নিজেকে রক্তাক্ত দেখেও হাসি পায়, যেন নিজেই নিজের ধ্বংস  দেখে উৎসব উজ্জাপনে মাতাল।

একটা দ্রোহের  কাছে একটা  দহন মিলেমিশে  বাঁচে শেষমেষ।


আসলে এ পৃথিবীতে সব আয়োজন প্রয়োজন  মেপেই চিরকাল

মানুষের চোখের পাতায় আজও  যে স্বপ্নের বাস সে স্বপ্নে ঈশ্বরের আধিপত্য চিরকাল , 

বুঝি না ঈশ্বরের আর শয়তান কি একই কয়েন এর এপিঠ ওপিঠ!



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন