বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

সই(৬৩)

একটাই বেঁচে থাকা আর এ সফরে সকল সফরকারি  চায় তার সফর নিরাপদ ও সুগম হোক ।

  অমাবস্যা বিহীন একটা রাত-আঁকাশ , কাব্যময়-বারিশ ,  প্রিয় ওম ছড়ানো শীত সকালে প্রিয়  হাতে এককাপ চা  সকলের চাওয়া ।

 অথচ পাহাড়িয়া জ্যোৎস্নার পথে ভ্রূভুক্ষ মেঘ ভুরু কুঁচকে মুখ ভেঙচে সামনে দাঁড়ায়  সে পরম রূপকথার চাওয়ায়।
 
কুহেলিকার ওপারে দাঁড়ানো আত্মীয় অনাত্মীয় 
ঝাপসা..... আর যুদ্ধ সামনে রেখে ঈশ্বর বলেন সমস্ত প্রচ্ছদ আগে থেকে সাজানো  ।

...হ্যাঁ এই বেঁচে থাকা সফর তারপরেও এক উৎসবের ভেতর লুকিয়ে থাকা আর এক উৎসব

... মৃত্যু সত্যি তবু বাঁচতে চাওয়া আসলে বিসর্জন একমাত্র ভবিতব্য জেনেও সফরকে  ফুল মালা আলো  রোশনাই  দিয়ে  ভরে নেওয়া ।

...সই 
মন কথার কাব্য (১৮)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন