সময় শিখিয়ে দেয় না থাকাগুলো মুছে নিতে,,
তাই চোখের উপত্যকায় নতুন সকাল অপেক্ষায় জেনো।
অপেক্ষা না থাকলে এক সময় দুরত্বে মাঝে সেতুটা নিজে থেকেই দৃশ্যের আড়ালে হারিয়ে যায়।
প্রহসনের শব্দ গুলোয় প্রহর লেখা থাকলেও সেটা উহ্য আর
শান্তি শব্দটা তরল জাতিয়, ... পাত্র বিশেষ আকার বদলে নেয় খুব সহজে,
জাতকের কাছে তাই জীবন শব্দটা উৎসব কিংবা যাপন হতেই পারে
আসলে শব্দটা কাঁচা মাটির ঢেলার মত... গড়ে নিতে হয় একজন শিল্পীর ভুমিকা নিয়ে ।
..
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন