মাটি আঁকড়ে থাকা সম্পর্ক আসলে প্রতিবাদের সমীকরণ
শিখে নিতে পারে না,
তারা শুধুই আকাশ - মুখি প্রেম ছড়িয়ে
যায় সবুজ সাক্ষী হয়ে। ,
হ্যাঁ কখনো কখনো মোলাকাত ফুরিয়ে গেলে নিজের কাঠামো ছেড়ে চলে যেতে হয়।
কখনো কখনো মুখোমুখি দাড়িয়ে থাকা ভালবাসাও পাতা ঝরা সময় হয়ে ওঠে অচেনা মুসাফির।
শব্দের স্রোত সাক্ষী রাখে আকাশ কারন সব গল্প মৃত্যুর পর ফসিলের ভুমিকায় জমি কিনে নেয় সেই আকাশের নিচেই।
আচ্ছা নিশ্বাস ফুরিয়ে যাওয়া অথচ শেকড়ে মাটির টান না ফুরোনো মানে কি শব্দহীন প্রতিবাদের জেহাদে একটা গোটা মন-জমিন বানজার করে দেওয়া?
...সই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন