বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

তিনপাত্তির জীবন

  তিনপাত্তির জোকারের গাল গড়িয়ে নামছে রক্ত, 
কলজে থেকে শুনশান বাতাস ছুটে  শহরের খবর  মহলে।

 রোদ চশমার  আড়ালে  জীবন  দহন লুকিয়ে ফেলা এ সভ্যতার  অভ্যাস। 

ধুলোপড়া  সময়কে ধুলো সরিয়ে  দেখার নাম তাই  ইতিহাস।

মিথ্যে  গল্পেরা মঞ্চে  সাজালেই হঠাৎই  কেমন জীবন্ত হয়ে ওঠে, 

মৃত্যুর  ওপারে  কোনো  প্রতিশোধ  ধোপে টেকে না বলেই  তাই মৃত্যু  চেয়ে  লেখা কবিতার শেষ  অক্ষর পরজন্মের দুয়ার আঁকা  যায়  না।

জাতক হয়ে ফিরে এলেও  দুঃখ বলেই ডাকবে সে,
কারণ এখনো তো যন্ত্রনা লিখতে চেয়ে   কেউ মেঘে কাব্য লিখছে ,।

 সময়কে অশ্রাব্য করতে শেখা হলো না বলেই

শেখা হলো না হিসেব নিকেশের মানুষের ভূমিকায় লুকিয়ে থাকা সংকল্প।



নগর সংকীর্তনের উল্লাসে হারিয়ে যায় নিয়মের ঘরন্দা ,,

গল্প কখনো ফুরোয় না 

                      কারণ সময়ের আয়নায়  মানুষ চিরকাল  গল্প হয়েই থেকে  যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন