দুচার কথায় নিম্নবিত্ত দেওয়াল বুনি , তুমি শব্দে হাতুড়ি পিটিয়ে আশিয়ানা গড়তে থাকো।
যে তোমার নাম জপে মৃত্যু জাজিমে শুয়েও তুমি সে প্রেমের নাম নিলামে রাখো খুব সহজে ।
যে কথা বলোনি শতাব্দীর পথ হেঁটে পাশাপাশি
লিখেছো নিজের হরফে নিজের মত অন্ধের গল্প আলো লেখার আড়ালে। ,
আসলে কয়েক ছত্র বাঁচতে গিয়ে মৃত্যু কিনেছো এক মহাভারত।
নিষ্ঠাবান কে একলা করে ঈশ্বর ও আসলে নিস্তব্ধতায় মোড়া একাকিত্বই কিনে নেয়।
কখনো কখনো ঈশ্বরের চোখে নোনাপানি আর বুকে রাখা থাকে পাথরের অভিশাপ।
..
সই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন