মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

মন কথা (১)

মৃত্যুর কিনারা অবধি ছুঁয়ে থাকা সবটুকু মুহূর্তই
বোধহয় উৎসব ,
অজস্র আসা যাওয়া  ফিরে ফিরে বাতাসে
চেনা অচেনা সুবাস  ছড়ানো
তুমি , আমি ... আর আমি তুমির ঘর ,
ঘর ছেড়ে হারিয়ে গেলেই কাঁটা তারে মানচিত্র রক্তাক্ত ,
বাঁচার মানে  জীবন মঞ্চে রোজ কিছু  সংলাপ বদলে 
নাটকে ভূমিকা আর পোশাক খোলা পরায় নিপুণ হতে হতে পারদর্শী হয়ে ওঠা ।
আর শেষমেষ তুমি কতটা সফল যোদ্ধা তার ইতিহাস রেখে যাওয়া প্রজন্মের জন্য।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন