মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

কাহিনী


তুমি লিখছো কাহিনী, কেউ শুনছে কাহিনী, 

আসমানী জমিনে ইঁট গাঁথা একটা  স্বপ্ন -বাড়ি

নীড় ছোটো  তবু হৃদয়ের ঘরন্দা অসীম। 

 ঘরে বাইরে দাঁড়িয়ে আছে  তোমার সাজানো  গল্প,

সে গল্পে হাতা খুন্তির  সাথে সাজানো পটে প্রতিটা চরিত্র 

আত্মীয়হীন।

.

জীবন কখনো  নিজে থেকে স্পর্শ  দেয় না  

সব কিছুর মুল্য সে নিয়ে নেয় চুক্তি  থেকে মুক্তি  অবধি,,

কৃষ্ণ  পার্থ কে তবু বলে যায়  সামনে বাঁচতে  চাওয়া  প্রতিটা সম্পর্ক  আসলে মৃত।

একটা সুতোর এপার আর ওপার... তুমিও বোধহয়  একদিন ঈশ্বর  হতেই চেয়েছিলে তাই,  

অথচ তোমার  গল্পে তুমিই শয়তান  সাব্যস্ত  শেষমেশ । 

.

অজানা কেউ গল্পের শেষটুকু লিখলো একদিন

সে গল্পে  নাম বদলে দিলো  

সে শয়তান  থেকে আবার ঈশ্বর  হয়ে ওঠার  প্রার্থনা  রাখলো

ফসল ফলাতে চাইলো প্রথম কার্তিকের  ভোরের বুকে।

তবু হত্যাকারী বদলে  যায়নি

তবু প্রেমের নামে প্রতারণা  ফুরিয়ে গেলো না। 

তবু একশ চার সপ্তাহে  অক্ষত রইল সমস্ত  ক্ষত আর রক্ত ক্ষরনের প্রবাহ পথ।

তুমি লিখছো কাহিনী ... কেউ শুনছে কাহিনী 

 আবারও মেঘেদের ঘরে ডাকাত করলো চুরি 

আসমানী  রঙ আসমানী জমিনে ইঁট গাঁথা একটা  স্বপ্ন -বাড়ি

সব হারা হলো  মন্দবাসির অহংকার। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন