শনিবার, ৫ নভেম্বর, ২০২২

অন্য শহর


 অন্য শহর 

... সই

.

ঘোড়া  কিংবা ইদুর যে কোনো  একটা  দৌড়ে  সামিল 

এই শহর,  কিছু নিয়মিত  নিয়মে গচ্ছিত রাখা নিয়মের ভাংচুর।

আয়নার  সামনে সাজিয়ে রাখা বোঝাপড়ার চালচিত্র, 

 অথচ  কোন কোন  সফরের  মাঝেই আচমকা  দেখা মেলে প্রাক্তন গল্পের সাথে, থমকে যায়  মুহুর্ত  যেন  জীবন  গো-স্ট্যাচুর খেলার ময়দানে, 

অনুভূতির  জলে  কে যেন একের পর এক পাথর ছুড়ে তরংগে কাঁপুনি  এঁকে  দেয় তিব্রতার সাথে।

.অন্তরমহলে হাত পা ছুড়ে অধিকার  জানাতে চায় কারা যেন। 


 অভিমানি বিকেলে  সাঁঝবাতির আলোর  প্রয়োজনের   হিসেবকেও  সময়ের প্রেম বলেই ধরে নিতে হয়,

 কিন্তু প্রেমও  খোলা জানলার ওপাশে একটা আকাশ খুঁজে হিসেব  মিলিয়ে নিতে চায়, 

তারপর কোনো  এক অন্ধকার  পেরোনো  ভোরের উঠনে  মেঘ আছড়ে পড়ে সবটুকু নিঃস্ব করে। 

এ শহর জানে এমন গোপন মর্মকথা।

এ শহরের বুকে দাঁড়ানো কয়েকশো বছরের সবুজ এখন গাড় ও পাকাপোক্ত এ অভ্যেসে । 

.

মানুষ  বাঁচার নিশ্বাস  কুঁড়িয়ে ফেরে এই পাকাপোক্ত  সবুজের  কাছে,

 মানুষ  ভালো  থাকতে যে নিয়মে নিজেকে বাঁধে একদিন আবার কোনো  নতুন ভালথাকার আবেসে সেই নিয়ম ভাংচুর করে বেরিয়ে  আসে  ,

চেনা  হয়ে যায়  অচেনা, 

ভুলতে চায় মন রোজকার অভ্যেস...

প্রিয়জন কখন  প্রয়োজন  ছাড়িয়ে বিরক্তিকর  আবর্জনায় ট্রান্সফরমেশন। 


  মনের  ঘরে  এলোমেলো ভাবনা  জমে... জমে ইচ্ছা রঙে  আঁকা  অপুর্ন  হওয়া   ঘরে দেওয়াল বেয়ে অঘ্রানী শিশিরের জল , আর কাঁচের বয়ামে রাখা কিছু বেঁচে থাকার সংকল্প। 

এরপর একদিন 

 ভাগ্য মেনে গংগায় ভাসিয়ে দিতে হয় জল-আহুতি ভেবে  


কে কার  নীলচোখে সমুদ্র ডুব দিতো এ শহর মনে রাখেনা তারপর , 

কে নিয়মের চৌকাঠ মাড়িয়েই অনিয়মের উৎসবে মাতাল করতে শিখিয়েছিল শহর  মনে রাখে না তারপর। 

শুধুমাত্র  প্রতিটা ভাংগতে থাকা ইমারতের আঘাত বুকে লুকিয়ে রাখে, আর ফিসফিসিয়ে বলে ভেঙে যাওয়া  যে ফুরিয়ে যাওয়া নয়


বরং ভেঙে  যাওয়া হলো   সময়ের আগুনে একটা আহুতি    যাকিনা  মনে করিয়ে দেয় এই শহরের ভেতরে  আরো একটা  অন্য শহরকে।   


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন