রবিবার, ২০ নভেম্বর, ২০২২

মা

💐মা💐

সময়ের স্রোতে আসা যাওয়া... জন্ম-জঠর থেকে পৃথিবীর সাথে পরিচয় ,আর আজন্ম একটা বর্ন ,গন্ধ, স্পর্শ , লেগে থাকে ।

উৎসব,আনন্দ ,পাওয়া ,নাপাওয়া ,দুঃখ ,রাগ ,শোক,  যন্ত্রনা, অভিমানে  অস্ফুট  কিংবা প্রচন্ড

 চিৎকারে ,  ... আর সব কিছু ছাপিয়ে যে

 অনুভূতিগুলো নিজেও ঠিক বুঝতে পারা যায় না  সেই অনুভূতি

 যে শব্দটা নিঃশব্দে নিঃশর্ত হয়ে  বুঝে নেয় এই

 সমস্ত জন্ম উপত্যকায়   সম্পূর্ণ একটা শব্দ  💐 'মা' 💐 ।

অথচ সময়ের প্রবাহ কিংবা মহাকালের স্রোতে এই সৃষ্টিতেই সেই পরম কাছের  শব্দের স্বাক্ষরকেও বিলীন হতেই হয়।

আর তারপর সমস্ত পৃথিবীতে পড়ে থাকে একমাত্র হিসেবী সম্পর্ক ,শর্তে দাঁড়িপাল্লায় রাখা সম্পর্কের বানান গুলো ।

 মা এক বছর  তুমি চোখের সামনে নেই ,
আর কখনো চোখ খুলে তোমায় দেখতে পাবো না ,

   তোমার না থাকা জুড়ে চিরন্তন থাকাটুকু শুধু মন মস্তিষ্কে রয়েছে ।

                     🙏মা ভালো থেকো🙏
                     💐💐💐💐💐💐💐

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন