বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

তফাৎ

সব সভ্যতায় এক অজানা গন্তব্য লেখা থাকে,

 সফরকারি পথিক হয়তোবা জানেনা তার শেষের মাইলস্টোনের সংখ্যা।

 এই সফরে হাজারো আমি তুমি, পাশাপাশি  হাঁটতে হাঁটতে কোন না কোন  সম্পর্কদের নথিতে নাম লিখিয়ে দেয় মহাকাল,
পথ ভাগ হয়ে যায় একসময় , চেনা যাকিছু ভুলে
 যোগাযোগহীন কিছু পথে সময় নিজের মত বীজ পুঁতে সবুজ রোপন করেই নেয় , সম্পর্কের ঘর তখন চিহ্নহীন নোয়তবা ইতিহাসের বুকে ঘুমিয়ে।

এই কোত্থাও চিরন্তন নয় জেনেও    রোজ রোজ চারদেওয়াল বুনে নেয় এ সফর-সময়ের সেলাইকলে ,
 
প্রতিটা  জন্ম  নিয়মে থাকে অথচ ...
অথচ কোনো বেঁচে থাকায় কেউই হয়তোবা গাছ হতে পারে না ,,
 কোত্থাও  নেই বলেই মানুষ আর গাছেদের মাঝে তফাৎ রয়ে গেছে

.... সই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন