বুধবার, ৯ নভেম্বর, ২০২২

সফর


সময়  ভুল নয়  নয়,  ঈশ্বর  কিংবা  প্রেম কোনটা ভুল কে বলবে!

হাতের ওপর  হাতের রেখা মিশিয়ে একটা প্রসস্থ  পথ... 

 সেও ভুল নয়। 

সমস্ত প্রত্যাবর্তনের গহীনে আসলে একটা না বলা গল্প থাকে সময়ের ফাটলে মুখ গুঁজে, সে গল্প বা গল্পের চরিত্র  কখনো বা বরফ-যুগ হাঁটতে হাঁটতে ইতিহাস হয়ে যায়। 

 এ সফরে কেউ কারো অবসর কিংবা ভাবনা চুরি করেনা অকারণে, 

আসলে... 

কিছু প্রশ্রয় জীবন শৈলীতে অজান্তেই অভ্যাস হয়ে যায়, 

আর শহর, ঘর, পথ সেই অভ্যেসে  সামিল হয়ে যায়  আজানা নিয়ন্ত্রণেই।

এরপর  কেউ কেউ হয়তো সহজ ভাবে নিজস্ব  শিরদাঁড়া বিক্রি  করবে বলে মোমের আগুনে মৃত্যু  কিনতে চায়।

তবে মৃত্যুর সামনে গিয়ে দাড়ানো ততটা সহজ নয়... মৃত্যু  পথ কেবলই খেলনাবাটির সফরও নয়। 


জীবন কে ভালবেসে বহু বেঁচে থাকা গোপন কারনে নিলামে দাঁড়ায় 

আর জীবনই আবার অবাক দৃষ্টিতে সে নিলামিও দেখে,

তবে এ পৃথিবীতে আসল কলজে কোনো বাজারেই

 বিক্রি হয় না কোনোকালেই. ..  যাকিছু  সহজলভ্য অসম্পৃক্ত তা হয়তো বাজারি চিরকাল। 

পরে পাওয়া চোদ্দআনার দাম ঈশ্বর ছাড়াও একমাত্র অপেক্ষায় দাঁড়িয়ে  থাকা খিদেটা  জানে।

তবু  সোনার থালায় খিদে মেটানো রাজাও অভাব পুষে রাখে নিয়মের বাঁধনে। 

আর সময় বলে আমি খেলাটার দান চেলে রেখেছি, পথ, প্রাসাদ  ও মঞ্চ দুই তৈরি   তুমি কেবল একটা সাজানো কাঠের  কাঠামো  যে কিনা ঈশ্বরত্বে পাওয়ার নেশায় মশগুল। 

তোমার তাসের ঘর, তোমার জতুগৃহ, তোমার মৃত্যু জাজিম সব বুনিয়ে নিচ্ছে  সময়, অথচ  এই আমি শব্দটা 

সময়ের  এই খেলাটা  কখনো বুঝতে চায় না 

জীবন  যে কেবল  তিনপাত্তির খেলাটুকু নয়... 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন