তোমার প্রশ্নের জন্যে
................................
...সই
.কেমন আছি জানতে চেয়েছো,
তোমায় বলি মানুষের জীবনে তিন প্রকার থাকা হয়... বাইরে, ভেতোরে আর দোরগোড়ায় ,
আমি এর মাঝে একটা নিজস্ব ভালো থাকায় অভস্ত্য এখন।
রাত গুলো আমার কোনো ভালবাসার ওম জড়িয়ে কাটানোর ইচ্ছা কিংবা সময় কোনোটাই নেই।
মাথায় হাত কিংবা যত্নের জন্যে তুমি নামক কোনো অবয়বে নির্ভরশীলও নই,
গভীর ঘুম আমায় আদোরে এক সকাল উপহার দেয় স্বার্থহীন হয়েই।
আজ অনেকদিন হলো তোমার শরীরের গন্ধটা আমি অন্ধকারে হাতড়াই না আথবা ভুলে গেছি কারনে অকারনের ভিড়ে।
বহুদিন আমার স্বপ্নের বাড়িটা আমিই সাজাই কবিতা, ছবি, কাচের বারান্দা আর ঝর্ণার কিনার দিয়ে।
বায়োস্কোপ এর বাক্স কাঁধে কাকুটা এখন সময়ের দান পার করে অন্য কোনো চারিত্রর সাথে অন্য কোনো গ্রহে হয়তোবা।
আমার বাড়ির সামনে আজো পুরনো কৃষ্ণচুড়া গাছটা দাঁড়িয়ে আছে একইভাবে
বাড়ির রাস্তাটা শেষ মেষ বাড়ানো হয়নি
তাই গাছটা আমার সাথে আছে এযাবত।
ইদানীং নিজেকে অধরা করে রাখার ম্যাজিকটাও শিখে গেছি ভালো মতোই
না আমার পুরনো কোনো দৃশ্য একেবারেই মনে পড়ে না
আর অকারণে আগের মত মনখারাপও হয়না,
আমার দুপুরগুলো জলনুপুরের ছন্দে বিভোর থাকে ইদানীং।
গোধুলির সাথে ফেরিঘাটে আসি নতুনভাবে নিজেকে জলের মত আবিষ্কার করবো বলে,
খুব সকালে প্রথম আলো আমার প্রেমিক এখন,
সে ভালবেসে কপালে ঠোঁট ঠেকিয়ে রোজ একটা নতুন মোড়কে দিন উপহার দিয়ে বলে আমি রইলাম তোমার প্রতিটা ক্ষনের সৃষ্টি ও ধ্বংসের পাশে ও সাথে।
বহুদিন রাতের অন্ধকারে আমার উত্তরের বারান্দায় দাড়ালে কান্না পায়না আর।
মনের না বলা কথাগুলো আমার ক্যানভাস বুক পেতে যত্ন করে সাজিয়ে গুছিয়ে রাখে আর
তারপর মনে মনে আমি বলি
আমার উপন্যাস এবার সম্পুর্ণর পথে
আমার প্রেম এবার পুর্ন কোজাগরী স্নানের জন্যে প্রস্তুত,
আমার অভিমানে এবার শুধুই তৃপ্তির ভালবাসার পরশ,
আমার সমস্ত রুপকথা এবার আমাকে ঘিরে উৎসব উজ্জাপনে সামিল হতেই ব্যাস্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন