অচেনা গান ওয়ালা ভালো থাকার সুর ফেরি করে
জীবন্ত লাশ নামক বেচেঁ থাকার সামনে,
স্বপ্নের পথে আবছা কুয়াশা সে হেঁটে যায় পথ ও পথিক দুই রুপে সময় চলে যায় ।
গাড় একাকীত্ব দিয়ে গড়ে নেওয়া তুমিটাকে বড় আগলে রাখে মাথা ও মন,
সেদিন ধর্মতলায় দাঁড়ানো একটা হৃদয়ের কাছে সময়ের অস্তিত্ব ছিলো না
একটা বিস্ময় ছিলো হয়তো ,
যা কিছু তোমার জন্যে আমার হৃদয় রেখেছিল সবটুকু ফেরৎ নিয়েছে সময় দায়িত্বের সাথে,
অথচ না থাকা অস্তিত্বে কিছুটা তুমি রয়ে গেল আমার কাছে ,
জমিয়ে রাখা কিছু একটা তোমার কিছুর মত।
অগোলানো স্মৃতি মাঝরাতে কেঁদে ওঠা কুকুরের আকুতি যেনো ...যেনো ঘুমহীন চোখে আলপিন ফুটে থাকা অসহ্যতা ,
জানো সুজন তবু সে যন্ত্রণার স্তব্ধতায় এক অদ্ভুত সুখ পায় হৃদয় ...স্মৃতি গুলো বুকে জড়িয়ে খোলা জানলার ধরে অনন্তকাল বসে থাকায় অজানা সুখ থাকে ... যেনো ভিক্ষুকের রূপে কেউ এসে বলবে ...কই সে অপেক্ষার আকুতি ,
কই সে যে মাটির ওপর কান পেতে তার পায়ের শব্দের অপেক্ষায় আজন্ম বসে!
এভাবেই ...এভাবেই পার হয়ে ছন্দপতন ভালোবাসার নক্ষত্রর মত স্থান বদলানো সে ও প্রহর ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন