ভালো থেকো সকালের আলোর আদরে,
হেসে নিও পড়ন্ত বিকেলের সাথে খুনসুটি করে,
স্বপ্ন জড়িয়ে রাত বিছানায় ভাংচুর অভিমানদের জুড়ে নিও
রুপকথার সাথে।
চায়ের উষ্ণ ওমে আঁকো মুহুর্তের ছবি
ভালো থেকো এ শহরের কালো পরীর প্রাসাদ
ভালো থেকো ধর্ম তলায় অপেক্ষায় দাড়াঁনো ভালবাসা
ভালো থাকায় একাকার হোক সমস্ত পারিজাতের দৃশ্য।
ভালো থাকায় ঘুম নামুক স্মৃতির ভিড় সরিয়ে
ভালো থাকা জুড়ে জন্ম নিক আরো একটা কবিতা,
ভালো থাকা খুঁজে নিক মাঝ সুমুদ্রে হারানো বাতিঘর
ভালো থাকা জুড়ে ক্যাকটাসে ফুটে উঠুক নরম রঙের ফুলেরা,
ভালো থাকার নরম রদ্দুরে এ শহর সেকে নাও তোমার ঠান্ডা কনকনে যন্ত্রনা গুলো, ভালো থাকার আভায় তোমার মুখ ভরুক গোলাপিবর্ণ।
আমার ভালো থাকার সিলসিলা বইতে থাকুক
এ গঙ্গার বহতায়,
ভালো থাকার খবর রাখুক খবরের পাতারা,,
বিশ্বাসে ভরুক ভালো থাকার অক্সিজেন
এ শহর তুমি ভালো থেকো ... ভালো থেকো তুমি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন