খরচ করা সময় থেকে কিছুটা সময় গোপন করে নিও তারপর ... তারপর নাহয় একে অপরের মুখোমুখি নষ্ট সময় কে ভেঙে গুঁড়িয়ে নিও একবার সাহস করে ,
নতুন করে গড়ে নিতে শিখতে হবে যে অন্ততঃ এবার ।
একটা নতুন তুমি আমি একটা নতুন সূর্য ওঠার দেশ , আর কিছুটা সত্যি মেশানো রূপকথা ।
গেলাসে চুমুক দাও ...জীবন এখনো বাকি গল্প
লিখবে , সময় এঁটো হাতে স্মৃতি দের ডাকা দেবে
ওরা বাসী হতে হতে নিজস্ব ষড়যন্ত্র ছড়িয়ে দেবে আগামীতে,,
মৃত্যুর আগে তাই একবার নষ্ট সময় গুঁড়িয়ে ফেলো আর গড়ে নাও নতুন করে একটা সত্যির মত রূপকথা ,
বুকের মধ্যে সেপ্টিপিন দিয়ে জুড়ে নাও বাকি পথটুকু নতুন ইস্তেহারটাকে।
মরীচিকার ভাবনায় লুকিয়ে রাখা একলা হৃদয়ের গল্প ,লুকিয়ে রাখা নেশার আগুন ভেজা দুঃখ,
লুকিয়ে রাখা সালমা চুমকির দুনিয়া ,
ভালো থাকা খুঁজে নিতে ওরাও মায়াবী হতেই
ভালোবাসে ,
তবু একবার সাহস করে ভেঙে গুঁড়িয়ে ফেলো তারপর গড়ে নাও একটা নতুন নিয়মের গোলক ,
এসো নষ্ট সময়ের ক্যাফেটেরিয়া বসি মুখোমুখি ।
জানি কেউ কেউ ডাল ভাতের চেয়ে বিরিয়ানী প্রয়োজন মনে করে বাঁচে
আর কেউ কেউ ডাল ভাতে একটা গোটা জীবনকে রূপকথার মত সাজাতে পারে ভালোবেসে যত্ন করে ।
এই খসড়া নিয়ে সাহস করে মুখোমুখি বসবে একদিন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন