দিন শেষে একটা চার দেওয়ালে
আশ্রয় খুঁজে ফেরে রুপকথার মত,
সত্যিই সামান্য চাওয়া গুলো এ শহরে
রুপকথার মতই,
তুমি আমির সংসার আমাদের কতটা
সেটা বুঝতে এক জীবন চাতক এর মত,
ভাতের পাশে নুনের হিসেব মেলাতে গিয়ে
সিঁড়ি ভাঙা অংকের জরিমানা লেগে থাকে
বেঁচে থাকার গা ঘেঁষে ।
রঙ রুপ গন্ধ বর্নের একটা আকাশ মুখি গাছের সংসারে
আর হয় না... সাধ হয় এক জন্ম গাছের মত,
সাধ হয় একজন্ম নদীর মত,
সাধ হয় এক জন্ম নিজের জন্য আকাশ
এ শহর এক জন্ম সাক্ষি থাকুক রুপকথার ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন