নিজের টুকরো গুলো কুড়িয়ে রাখার জন্য একটা
শুন্যতার প্রয়োজন হয় কখনো কখনো তাই
সমস্ত স্মৃতি কে চৌকাঠের বাইরে রাখতেই হয়,
বৃষ্টির জলে নিজেকে ডুবিয়ে নিতে ভালবাসে মন,
'বস' আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো... আমিও ছিলাম
একদিন,
আজ যে গহীন অন্ধকার তোমায় অন্ধ করে দিয়েছে আমিও
কখনো হারিয়ে গেছিলাম সেখানে,
সময় বুঝি আজ আমাদের মাঝ বরাবর রেখা টেনে সমানে
সমানে ভাগ করে দিয়েছে যন্ত্রনা ,
আমার ভাগের টুকু পেরিয়ে এসেছি হয়ত এবার তোমার পালা,,
এখন সমস্ত রঙ তামাশার থেকে বহু দূরে আমি
ইচ্ছে হলেই ছুঁয়ে আসতে পারি তোমার ভেঙে যাওয়া
তাসের ঘরের ব্যার্থ উপন্যাস,
ইচ্ছে হলেই একটা পাহাড়ি নদী ঝর্নার পাশে রঙ তুলি দিয়ে
সেই শ্রেষ্ঠ ছবিটা আঁকতে পারি... আর পারি কফিনের শেষ
পান্ডুলিপিটা লিখে রাখতে...
সাহস লাগে 'বস' ভালবাসতে আর ত্যাগ করতে সাহস লাগে,
স্রেফ আদ্যোপান্ত একটা রক্ত মাংসের মানুষ হলেই কি সব পারা যায় 'বস'... বুকের ভেতর আগুন জরুরী,
বাকি আয়না তো সবার ঘরেই থাকে।
#সই ( সফর)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন