অসুখ যেন আমার কবিতার খাতায় সংসার পাতছে
কষ্ট , আনন্দ ,প্রেম , হারানো ,পাওয়া, আমার
না পাওয়ায় চোখ পিটপিট পুতুল এরা আমার এক একটা অসুখ,
সব কবিতার সাদা পাতায় সংসার পাতছে আঁকড়ে ধরে ,
শব্দদের ভেতর আমার চিৎকার কান্না হাসি মিশে
নানান দেওয়াল সজ্জা সে ঘরে ।,
ঘর ভরে যায় শব্দের আসবাবে তবু যেন ঘর ফাঁকা মনে হয় ।
.সময়ের দৌড় থামে না থামে না ভাবনার নিরন্তর জন্ম মৃত্যু,
আগুন পুড়িয়ে বৃষ্টি ভাসিয়ে সভ্যতা গড়ে সভ্যতা মুছে চলে
সে শব্দেরা ,
ফিনিক্স পাখির মত ডানায় যেন আজন্মের কিছু একটার নেশা
লেগে থাকে , ঈশ্বর হারিয়ে যায় তপস্যা যেন মাটির আড়ালে
রূপ বদলে ফেলতে থাকে অজানা ম্যাজিকে ,
আমার অসুখ বাড়ে একটার পর আরো একটা অসুখ অজস্র
অসুখের ভিড়ে নিজের পরিচয় হারিয়ে ফেলি ভুলে যাই আমি কে
আর কে আমার ....
#সই (অসুখ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন