আছি আর নেই এর সাথে অপেক্ষার বাস...
আজকাল আছি আর নেই এর মাঝে
অপেক্ষা বিসর্জনের ফুলের মত হারিয়ে গেছে
সময়ের স্রোতে,
মানুষের হাতের রেখায় লুকোনো থাকে
নদী ঘাট
আমারও ঘাট রাখা আছে নিজস্ব সে ঘাটে
ইদানিং আমার মৃত শব রাখি
মাথার কাছে রাখি শান্তি আর আশ্রয়ের রুপকথাদের
বাসি মালা,
একদিন বিকেলের কাঁধে মাথা রেখে আমার সাথে আমার শব থেকে মুক্তি পাওয়া আমির মুখমুখি বসি সে বলে জল কখনো বন্দর হতে পারে না...
আমি জানি আমি জানি...আমার জমি ও জলের হিসেব,
আমি জানি আমার আমায় কোথায় থেমে যেতে হয় একটা
ফুল স্টপ কে সাক্ষি রেখে,
হ্যাঁ কান্না পায়, অন্ধকারের বুকে মুখ গুঁজে 'দ' এর মত কুঁকড়ে থাকি তবুও ঘাতকের সহবাস আর চাইনি,
আমি গাছের দের ভালবেসে আঁকড়ে থাকতে দেখে ভুলে
গেছিলাম মানুষ আসলে গাছ নয়,
... আমি স্রেফ বোকার মত গিরগিটিদের দুনিয়ায় গাছের ভালবাসা খুঁজে গেছি তাই সবুজ নয় আমার ঘরের দেওয়াল জুড়ে কেবল ধুসর রঙের খোলসের টাঙানো।
#সই ( ঘর দুয়ার)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন